১৭ সেপ্টেম্বর ২০১৪ - ০৪:১৯
বিদ্রোহের অভিযোগে নাইজেরিয়ায় ১২ সেনাকে মৃত্যুদণ্ড

নাইজেরিয়ায় বিদ্রোহ এবং গত মে মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে কমান্ডিং অফিসারকে (সিও) গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ১২ সেনা সদস্যকে মৃতুদ- দিয়েছে আবুজার একটি সামরিক আদালত।

আবনা : নাইজেরিয়ায় বিদ্রোহ এবং গত মে মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে কমান্ডিং অফিসারকে (সিও) গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ১২ সেনা সদস্যকে মৃতুদ- দিয়েছে আবুজার একটি সামরিক আদালত। অপর ৫ সেনা সদস্যকে অভিযোগ থেকে রেহাই দেয়া হয় এবং এক সেনা অপর একটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। কট্টরপন্থী সংগঠন বোকো হারামের জঙ্গিরা একটি সেনা গাড়িবহরে অতর্কিতে হামলা চালানোর পর ক্ষোভ দানা বাঁধে সেনাদের মধ্যে। কমান্ডিং অফিসার তাদের তাঁবু পরিদর্শনে গেলে শৃঙ্খলা ভঙ্গ করে তাকে লক্ষ্য করে সেনা সদস্যরা পাথর ছোঁড়ে। আকাশে কয়েকবার ফাঁকা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে জেনারেল আমাদু মোহাম্মদকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়লে, তিনি তার বুলেট-নিরোধক গাড়ির পেছনে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান। তবে এ ঘটনায় তিনি আহত হননি। সামরিক আদালতে ১৮ সেনা সদস্যই তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছিল। ৯ বিচারকের সমন্বয়ে গঠিত সামরিক আদালতের ওই বেঞ্চ শুনানির পর এ রায় ঘোষণা করে।